হোম > রাজনীতি

জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই

ফরেন সার্ভিস একাডেমিতে সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বের মধ্যে স্বীকৃত হয় সেরকম একটা ট্রেডিশনাল ইলেকশন করা লক্ষ্য আমাদের। সেটা করার লক্ষে আমরা জুলাই জাতীয় সনদ যেটা প্রণয়ন করছি , তার সাথে নির্বাচনের সম্পর্ক কি? আমি মনে করি , জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। গণভোটের কথা আমরা বলেছি।

তিনি বলেন, আমরা জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব, যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে । এগুলো একদম পরিষ্কার ভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে, কি কি বিষয়ে, কি কিভাবে, নোট অফ ডিসেন্ট আছে? কারণ নোট অফ ডিসেন্ট দেয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি । যদি তা না হতো তাহলে ঐক্যমত কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না।

বিএনপির এই নেতা বলেন, আমরা বলেছি , গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেয়া যায়। যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো ঐকমত্য ভিত্তিতে গৃহীত হয়েছে; নোট অফ ডিসেন্স সহ সেটা বাস্তবায়ন হবে। ।

সালাহ উদ্দিন বলেন, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে , সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়। তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ড দেয়া দফাগুলোতে উল্লেখ থাকবে। সেটা আরো শক্ত হলো। এখন হলো কোনো কোনো বাহানায় কেউ কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি সে সুযোগ আর থাকলো না । বা আমরা দিলাম না।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক