হোম > রাজনীতি

আ.লীগ প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ফখরুল

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা আর কি বলবো! দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই, আস্থাও নেই।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত তাদের সবার বিচার হওয়া উচিত, পাশাপাশি দণ্ডও দেয়া উচিত।’

আওয়ামী লীগ নেতাদের দণ্ডের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি খুব পরিষ্কার করে বলি, এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে।

সম্প্রতি কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘এই সময়’ পত্রিকা মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দেন তিনি। বিষয়টি নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হলে- সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তাছাড়া বিএনপির পক্ষ থেকেও একই ইস্যুতে একাধিকার বিবৃতি দিতে হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। মহাসচিবের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ডাহা মিথ্যা ও মনগড়া বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল