হোম > রাজনীতি

৫ সেপ্টেম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ

স্টাফ রিপোর্টার

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) বিকেল ৩ টায় শাহবাগে (জাতীয় জাদুঘরের সামনে) ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড় অবরোধ কর্মসূচি থেকে তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও তার দোসররা রাজনীতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে আমরা যারা এক ছিলাম -ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসাথে লড়াই করেছি সে ২২ টি দল আমরা একসাথে বসেছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার দাবি করেছে।

ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা দল সংহতি সমাবেশে উপস্থিত থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামীলীগ গেছে যেই পথে -জাপা যাবে সেই পথে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টিসহ ১৪ দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক