হোম > রাজনীতি

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হাদি ভাইকে আল্লাহ কবুল করেছেন: আখতার

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে আল্লাহ কবুল করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।

শহীদ শরিফ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করে আখতার হোসেন বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মত করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি। সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। সেই প্রত্যাশা নিয়ে, দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ার পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করবো।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা