হোম > রাজনীতি

তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে প্রস্তুত বিশাল মঞ্চ

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে।

তার প্রত্যাবর্তনের খবরে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উচ্ছ্বাস, যা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়েও।

তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করছেন। দলের নেতারা আশা করছেন, ওই দিন ভোর থেকেই রাজধানীর চারপাশ থেকে ঢাকামুখী জনস্রোত শুরু হবে।

জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা মহানগরের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি । বুকিং দেওয়া হয়েছে ১০ রুটের বিশেষ ট্রেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের মধ্য দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসবে। বেলা ১১টা ৫৫ মিনিটে স্ত্রী-কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা