হোম > রাজনীতি

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার

তারেক রহমান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে এক পোস্টে তারেক রহমান বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেছেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’

উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় সাড়ে সাত বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন।

এর মাঝে আওয়ামী লীগ সরকারের দেয়া মামলায় কারাভোগ করেছেন, নানা রোগভোগেও সুচিকিৎসা পাননি। অনেক অপেক্ষার পর সারা দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা নিয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

মহানগর বিএনপি নেতার ঘুষিতে গাল কাটলো আরেক নেতার

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

কোরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী