হোম > রাজনীতি

মেঘমল্লার বসুকে দেখতে গিয়ে সুস্থতা কামনা করলেন ফরহাদ

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। গতকাল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় মেঘমল্লারকে দেখতে হাসপাতালে ছুটে যান তার প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদ।

বুধবার মেঘমল্লারকে দেখতে যান ফরহাদ। বের হয়ে একটি ছবি শেয়ার করে, সেখানে ক্যাপশন দিয়েছেন- মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন।আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার। মেঘমল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি।

এর আগে মেঘ তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।’

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

এমপি বুলুর হিন্দুপ্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

গুণগত শিক্ষার বদলে ৯৫ শতাংশ পাসের রাজনীতি হয়েছে: রিজভী

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু