হোম > রাজনীতি

জামায়াতের সাবেক এমপি রোকেয়া আনসারের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযম হোসাইন হেলাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এর আগে গত বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে বেগম রোকেয়া আনসার ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

তার ইন্তেকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আলাদা শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মরহুম অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ছিলেন।

তিনি জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন।

আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

আইন করে কাদিয়ানিদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে: হেফাজত আমির

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

জামায়াতে শিগগিরই কওমি আলেমের সংখ্যা আলিয়াকে ছাড়িয়ে যাবে: উসামা

জাহাজ কাটা কারখানায় প্রাণহানির প্রতিবাদে রাজধানীতে শ্রমিক শক্তির বিক্ষোভ

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা