হোম > রাজনীতি

জামায়াতের নেতৃত্বাধীন চূড়ান্ত জোটে থাকছে যেসব দল

আতিকুর রহমান নগরী

ছবি : আমার দেশ

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছে এলডিপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টি। রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে ৮ দলীয় জোটের সঙ্গে এসব দল যোগ দেওয়ার ঘোষণা দিতে পারে।

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।

এলডিপির অলি আহমদকে ছয়টি আসন দেওয়া হতে পারে। এবি পার্টির আসন সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি, তবে আসন তিন-চারটির বেশি হবে না।

এদিকে জামায়াত বেশ কিছু আসনে তাদের দলীয় প্রার্থী পরিবর্তন করে জোটে নতুন যোগ দেওয়া দলগুলোর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে।

ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।

অন্যদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। ফলে এই আসনে বর্তমানে জামায়াতের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান বাদ পড়তে পারেন।

এর আগে জামায়াত এই আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমানকে পরিবর্তন করে অলিউল্লাহ নোমানকে প্রার্থী করেছিল।

এছাড়া বিকেলের সংবাদ সম্মেলনে বেশ কিছু চমক থাকছে বলে জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত ইসলামী ছাত্র আন্দোলনের

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই বের করতে হবে: বুলবুল

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল, নতুন করে দায়িত্বে যারা

জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা

বর্তমান সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ বললেন জামায়াত আমির

হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন প্রধান দায়িত্ব: শিবির সভাপতি

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা

জনগণ আবার রাজপথে নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ