হোম > রাজনীতি

শরীয়তপুরে আইনজীবীকে মারধরকারীদের গ্রেফতার দাবি

ইসলামী আন্দোলনের বিবৃতি

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত ইসলামী আইনজীবী পরিষদের শরীয়তপুর জেলা বার নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি শরীয়তপুর বার নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করতে গেলে তাকে মারধর ও শারীরিকভাবে নাজেহালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার বিএনপির অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির নিজে প্রার্থীকে তার চেম্বারে গিয়ে এই মারধর করা হয়-অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল মজুমদার এই নিন্দা জানান।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইসলামী আন্দোলন নেতারা বলেন, বার নির্বাচন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ শান্তিকামী জনতার মাঝে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিএনপির আইনজীবী ও সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি না দিলে সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। কুলাঙ্গার মনির ফ্যাসিবাদের দোসর কিনা তা খতিয়ে দেখতে হবে।

তারা বলেন, আইনজীবীরা সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটি মানুষের প্রতিটি নির্বাচনে যার যার যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের অধিকার আছে। কুলাঙ্গার অ্যাডভোকেট মনির ফ্যাসিবাদের দোসর সংবিধান লঙ্ঘন করে অমার্জনীয় অপরাধ করেছে।

তাকে সহকারী নির্বাচন কমিশনার থেকে বহিস্কার এবং গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। একজন প্রার্থীকে মারধরের ঘটনা ফ্যাসিবাদকেও হার মানিয়েছে।

ইসনলামী আন্দোলন নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিন। অন্যথায় সরকারের আখের রক্ষা হবে না বলেও তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত