হোম > রাজনীতি

এনসিপির মনোনয়ন ফরম নিলেন যুবশক্তির নেতারা

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় যুবশক্তির তিন শীর্ষ নেতা। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম নেন তারা।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হচ্ছেন। ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুব সংগঠনের ইতিহাসে জাতীয় যুবশক্তির তিন নেতা যারা একইসাথে আইনজীবী, ডাক্তার ও ইঞ্জিনিয়ার। ন্যায়বিচার, মানবসেবা ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন — এই তিন স্তম্ভের ওপরই দাঁড়িয়ে আমাদের আদর্শ। যুবশক্তি রাজনীতিতে মুখোশ নয়, মেধা ও মননের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। যাদের লক্ষ্য মানুষের রাজনীতি, যেখানে নেতৃত্ব আসবে ত্যাগ, সততা ও যোগ্যতার মাধ্যমে।

এছাড়া দিনাজপুর-৩ আসন থেকে এনসিপির পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন। তবে ওই আসনে এবার প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা