হোম > রাজনীতি

আ.লীগের পতন তাদের কাছে সাইকোলজিক্যাল ট্রমার মতো, কাদের কথা বললেন তুষার

আতিকুর রহমান নগরী

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগকে টুকটাক সমালোচনা করেছেন, কিন্তু আওয়ামী লীগের পতন কোনোভাবেই মানতে পারছেন না—সমাজে এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। বিশেষত সিভিল সোসাইটি, মিডিয়া, কালচারাল অঙ্গন, সিপিবি-বাসদ ঘরানার বাম, রাজনৈতিক মহলে এমন ব্যক্তিদের সংখ্যা অনেক।

বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন—এরাই বিভিন্ন সভা, সেমিনার, টকশো দাপিয়ে বেড়ান। আওয়ামী লীগের পতন তাদের কাছে একটা গভীর সাইকোলজিক্যাল ট্রমার মতো। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগের কুসুম কুসুম সমালোচনা জারি রাখা ছিল তাদের প্রজেক্ট। এখন তারা যে করেই হোক আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে মরিয়া।

তিনি বলেন—এমনকি শেখ হাসিনাকে বাদ দিয়ে তাজ পরিবারের নেতৃত্বে হলেও এক আওয়ামী লীগ তাদের চাইই চাই। কিন্তু আওয়ামী লীগ মানে ভারতের ফিরে আসা। আওয়ামী লীগ এখন বাংলাদেশের জন্য নিরাপত্তা উদ্বেগ (securityconcern)। এ দেশের মাটিতে এই সন্ত্রাসীগোষ্ঠীর কোনো ঠাঁই হবে না।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান