হোম > রাজনীতি

এটিএম আজহারের মুক্তির আশায় জামায়াতের নেতাকর্মীরা

মঙ্গলবার আপিল শুনানি

বিশেষ প্রতিনিধি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের শুনানির রায় কাল মঙ্গলবার। প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েক দফা শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এদিন রায়টি ঘোষণা করা হবে।

রায়ের ব্যাপারে এটিএম আজহারের আইনজীবি শিশির মনির বলেন, আমরা ন্যায়বিচারের ব্যাপারে আস্থাশীল। আশা করি, তিনি খালাস পেয়ে মুক্তি পাবেন।

আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি প্রথমে রয়েছে। এর আগে গত ৮ মে চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।  

মুক্তিযদ্ধের সময় কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে ২০১২ সালে গ্রেফতার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

৫ আগস্টের পর দীর্ঘদিন পার হয়ে গেলেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়ায় তার মুক্তি চেয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছিলেন।

এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে বলেছিলেন, ‘ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। আমরা তার দ্রুত মুক্তি চাই’।

এদিকে, জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন, অবশেষে মঙ্গলবার তাদের প্রত্যাশা পূরণ হবে। অর্থাৎ ফ্যাসিস্ট আমলে দেওয়া কথিত যুদ্ধাপরাধীর তকমা থেকে বিচারিক প্রক্রিয়ায় নিদোর্ষ প্রমাণ হয়ে মুক্তি পাবেন তাদের প্রাণের নেতা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন