হোম > রাজনীতি

জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি গঠিত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও সদস্য সচিব হিসেবে আছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান।

এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।

এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ৩ জন, যুগ্ম-আহ্বায়ক ১০ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ৬ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ৬ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৯ জন।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে জবির একজন শহীদ এবং শত শত ভাই আহত হয়েছেন। তাও আমরা পিছপা হইনি। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান