হোম > রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্র অধিকার পরিষদ

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটারকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি ‘প্রহসন ও তামাশা’ উল্লেখ করে রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।

একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।

তার অভিযোগ, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তার মতে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।

রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। অন্যথায় তাকে ঘাড় ধরে নামাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন