হোম > রাজনীতি

পিএসদের দুর্নীতির কথা শুনলে আনন্দে ডিগবাজি দেবেন শেখ হাসিনা: রিজভী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দে ডিগবাজি দেবেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হয় না কেন?

মন্ত্রণালয়ে কেনো ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সমাজের কিছু লোক আছে, যারা ছাত্রদের বিপথগামী করছে, প্রলোভন দেখাচ্ছে। ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস।ৎ

রিজভী আরও বলেন, যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ড. ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন? ডিসেম্বর না জুন—পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন