হোম > রাজনীতি

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের শোকার্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সান্ত্বনা দেন। এ সময় তিনি উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

সাক্ষাৎকালে ড. আহমদ আবদুল কাদের সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের দেশজুড়ে চালানো ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, দেশজুড়ে এই ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও তৎপর ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিবের সাথে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া এবং ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার