হোম > রাজনীতি

বরিশাল-১ আসনে বিজয়ী বিএনপির স্বপন

বরিশাল অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে ১২৯টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারিভাবে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট।

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৫৪৮ জন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

এদিকে ফলাফল ঘোষণার পরপরেই গৌরনদী ও আগৈলঝাড়ায় মিষ্টি বিতরণ করেন স্বপনের সমর্থকরা। দুই উপজেলা জুড়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে বিজয় উল্লাস পালন করে।

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

বিএনপির সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ সাত দাবি ঈমান আকিদা সংরক্ষণ কমিটির

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ