হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন আখতার

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কারের পয়েন্টগুলোতে যেহেতু এনসিপি-জামায়াত এবং অন্যান্য দল একমত হয়েছে, নির্বাচনি জোটে এটা প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করছি।

শনিবার জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট; সেটাকেই নির্বাচনি রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করছি।’

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান