হোম > রাজনীতি

একাত্তরে পাকিস্তান পরবর্তীতে হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে

জাগপার দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে। বাহাত্তর থেকে শুরু হয়েছে দেশীয় সংস্কৃতি হত্যা করে হিন্দুস্তানি সংস্কৃতিকে উত্তোলনের খেলা। মুজিব শাসনামলে জহির রায়হানকে গুম ও খুন করা হয়েছে। হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছে। একাত্তরে পাকিস্তান আর একাত্তর পরবর্তী হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার নির্মম ষড়যন্ত্রের জন্য তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী দায়ী। একইভাবে একাত্তর পরবর্তী সময়ে হিন্দুস্তানও দায়ী। আর হিন্দুস্তানের এই নির্মম ষড়যন্ত্রের সঙ্গী অপরাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দেশের জন্য জীবন উৎসর্গ করা সকল শহীদ বুদ্ধিজীবীদের।

রোববার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবীদের গণকবরে দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাগপা প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি