হোম > রাজনীতি

ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিলো। গণমাধ্যম যদি তখন সত্যকে তুলে ধরতো পারতো, তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারতো না।

সোমবার সকালে রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনও এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি।

এমবি

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান