হোম > রাজনীতি

‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

আতিকুর রহমান নগরী

‘পোপ ফেস্ট’ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি হোটেলে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন ব্যান্ডাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত একটি অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান