হোম > রাজনীতি

ফ্যাসিস্ট মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই: আবু জাফর কাসেমী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী বলেছেন, ফ্যাসিবাদ ইসলাম, দেশের জনগণ ও মানব সভ্যতার দুশমন। তাই পতিত ফ্যাসিস্ট সরকার ও তার উত্তরাধিকারীরা যেন ক্ষমতায় ফিরে না আসে, সেজন্য ফ্যাসিবাদবিরোধী সব অংশীর নিবিড় ঐক্য সংরক্ষণের বিকল্প নেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।

এ সময় খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, দেশকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সব সহযোগীকে চিহ্নিত করে নির্বাচন কমিশনের মাধ্যমে কালো তালিকাভুক্ত করতে হবে, যাতে তারা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মোহাম্মাদ হোসাইন আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, দলের উপদেষ্টা, কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী, খেলাফত মজলিস নেতা মাওলানা আহমদ আলী কাসেমী, জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসাইন নেজামে ইসলাম পার্টির প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান প্রমুখ।

এসআর

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত