হোম > রাজনীতি

তারেক রহমান দেশে নিরাপদে পৌঁছানো উপলক্ষে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ ও যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষে কুমিল্লার মুরাদনগরের সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ স্থানীয় নেতাকর্মীদের বুধবার বিকেলে এ নির্দেশনা দেন।

নির্দেশনার ব্যাপারে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সুস্থ ও নিরাপদভাবে যেন দেশে ফিরতে পারেন সেজন্য মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাছে দোয়ার উদ্দেশে এ নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র ছিল এখনও সে ষড়যন্ত্র বিদ্যমান। যার ফলে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে। তিনি আজ লন্ডন ছেড়ে আগামীকাল সকাল ১০টায় ঢাকায় অবতরণ করবেন। মুরাদনগরের সর্বস্তরের জনগণকে বিশেষ করে মসজিদ ও সকল মাদ্রাসায় তারেক রহমানের নিরাপদ সফরের জন্য মহান আল্লাহর নিকট দোয়ার আয়োজন করবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা