হোম > রাজনীতি

ড. ইউনূসকে সমর্থন জানিয়ে পাঁচ দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে পতিত শেখ হানির আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি করেছি।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনার উপর যে দায়িত্ব আছে। সেটা পালন করেই আপনাকে দায়িত্ব ছাড়তে হবে।

দাবি পাঁচটি হলো-

১. জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের কাজ ধীরে এগোচ্ছে। সঞ্চয়পত্র ও মাসিক ভাতাসহ সকল প্রতিশ্রুত সহায়তা দ্রুততম সময়ে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।

২. শেখ হাসিনার আমলে হওয়া সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনকে অবৈধ নির্বাচন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা।

৩. আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের দাবি ছিল। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি হবে। সেই ঘোষণাপত্র তৈরির অগ্রগতি সম্পর্কে আলোচনা।

৪. নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা।

৫. সংস্কার, বিচার, গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন।

উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন