হোম > রাজনীতি

জালেম ও বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত: রেজাউল করিম

স্টাফ রিপোর্টার

আগস্ট বিপ্লবে স্বৈরাচারী- ফ্যাসিবাদী শক্তির পতন হলেও জনপ্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনও সক্রিয় রয়েছে; তাই অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার ও মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ,মাওলানা রুহুল আমিন প্রমুখ।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী-বাকশালীরা বিগত প্রায় ১৬ বছরে অপশাসন-দুঃশাসনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেড়ে নেওয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার। জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন। রাষ্ট্রের সব ক্ষেত্রেই জামায়াতের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। এমনকি ক্ষমতার শেষ পর্যায়ে এসে মাফিয়াতন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস তাদেরকে ক্ষমা করেনি বরং জনগণ এখন তাদেরকেই পুরোপুরি নিষিদ্ধ করেছে। ছাত্র-জনতার ধাওয়া খেয়ে তারা দেশ থেকে পালিয়ে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি। তিনি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলা জামায়াতের রুকনসহ সব স্তরের নেতাকর্মীদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। আমাদের এ পথ অনেক দীর্ঘ কিন্তু প্রশস্ত। তাই অর্জিত বিজয়ে এখনই উল্লেসিত হওয়া বা আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই বরং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চলমান সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি