হোম > রাজনীতি

জনগণই তার নিজের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না। এটি বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদের নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে।

শনিবার নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, তাদের নেত্রীসহ দলবলে ভারতে পালিয়ে যাবার পরও কোন কারণে তারা সে দল করবেন। দেশের মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হবে। এদেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে।

তিনি বলেন, যারা অন্য কোনো মার্কায় ভোট দিলে তরতরিয়ে বেহেশতে যাবে বলে- এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের সকলের সমমর্যাদায় বিশ্বাস করি। এদেশে বিএনপির নির্বাচনি ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির। ফলে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম এবং থাকতে চাই। আমাদের আর কোনোদিন ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করি না। তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে ভোট চাইবেন।

‎

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা