হোম > রাজনীতি

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে নাহিদের শোক

আমার দেশ ডেস্ক

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাতে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ শোক প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম বার্ধক্যজনিত জটিলতায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপিকা মাহমুদা বেগম তার বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, তিনি শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন