হোম > রাজনীতি

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

আমার দেশ অনলাইন

গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিচারবির্হিভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছে। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এগুলোকে সামনে রেখে আগামী ৩০ তারিখে (রোববার) বিকেল তিনটায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

ক্রসফায়ারের অনুমতি চাওয়া আইনের শাসনের প্রতি প্রকাশ্য অবজ্ঞা: এবি পার্টি

আইজিপির ক্রসফায়ার বক্তব্যের নিন্দা, অপসারণ দাবি এনসিপির

লগি-বৈঠার তাণ্ডব পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা ছিল: বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

এনসিপির জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার

ক্রসফায়ার হুমকি সভ্য সমাজে চলতে পারে না: খেলাফত মজলিস

আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত

ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ