হোম > রাজনীতি

জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের

বিশেষ প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েক দিন যাবৎ আন্দোলন করছে। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়া-শুনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এইসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকগণ তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকগণের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।

তাই ছাত্র-শিক্ষকগণের সাথে আলাপ-আলোচনা করার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন