হোম > রাজনীতি

ইসলামের পক্ষে ভোটের একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোটের একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয় ইসলামের বিজয়েই দেশবাসির মুক্তি নিহিত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য ধর্ম ও মতে অশান্তি কমে না বরং বাড়ে, চুরি কমে না বরং বাড়ে, লুটপাট, রাহাজানি, দুর্নীতি কমে না বরং বাড়ে। আর ইসলাম এমন এক ধর্ম যেখানে দুর্নীতি, লুটপাট, চুরি, বাটপারির কোনো সুযোগ নেই। চাঁদাবাজ, দখলদারের কোনো আশ্রয় প্রশ্রয় ইসলামে নেই। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চরমোনাই পীর আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরেও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে বিশ্বদরবারে বার বার চ্যাম্পিয়ন করার খেতাব অর্জন করেছে।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেডিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলীন আকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলাওয়ার হোসাইন সাকী।

আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

সরকারি এলপিজি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত দাবি হামিদুর রহমান আযাদের

গুটি কয়েক ব্যক্তির কারণে মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে সমাজে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সেনা মোতায়েনের দাবি

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা