হোম > রাজনীতি

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির নতুন গান

আতিকুর রহমান নগরী

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলাদা অনুভূতির সৃষ্টি হয়েছে।

এই আবেগ থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানের কথায় ফুটে উঠেছে প্রত্যাবর্তনের অপেক্ষা, আশা ও উচ্ছ্বাস—যেখানে নেতার ফিরে আসাকে ঘিরে মা, মাটি ও মানুষের কথা বলা হয়েছে।

গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রকল্পের গ্রন্থনা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

‘নেতা আসছে’ গানটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন। সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও এই গান নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

সিলেট সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রীর ওয়াদা বাস্তবায়নে ১৫ দিনের মধ্যে বিচার দেখতে চাই

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

সরকারের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি সৃষ্টি ফ্যাসিবাদের পূর্বাভাস: রাশেদ প্রধান

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

পুলিশের গুলিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের আহত করায় জামায়াতের নিন্দা

সরকারের বিরুদ্ধে এখনো চক্রান্তের জাল বিস্তারের চেষ্টা চলছে: রিজভী

আবারও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ ও প্রতিবাদ

নিহত রামিসার পরিবারের সঙ্গে মহিলা জামায়াতের সাক্ষাৎ

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মান্নার পদত্যাগ