হোম > রাজনীতি

মরহুম শফিউল আলম প্রধানের বড় বোনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় বোন আফরোজা তালুকদার (৮৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, ৪ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যবৃন্দ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি ছিলেন প্রধান পরিবার এবং জাগপা পরিবার জন্য দীর্ঘ পথচলা প্রেরণার বাতিঘর।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়াও শোক জানিয়েছেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান