হোম > রাজনীতি

ছিনতাই মামলার পর ছাত্রদলের উদ্দেশে সারজিস বললেন, ব্যক্তিত্বটা বজায় রাখুন

আমার দেশ অনলাইন

সারজিস আলম। ফাইল ছবি

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ মামলা প্রসঙ্গে সারজিস আলম পুরোনো অভ্যাসের ইঙ্গিত দিয়ে ছাত্রদলকে ব্যক্তিত্বটা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন।

সারজিস আলম লিখেছেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!’

তিনি লিখেছেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’

সবশেষে তিনি লিখেছেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদলের করা মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। সে সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোবাইলফোন ছিনতাই করে নেয়।

এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতারা হামলার শিকার হন। ওই ঘটনায় এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছিল।

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে: জুনায়েদ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: এমপি আদিব চৌধুরী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের