হোম > রাজনীতি

আমরা বিএনপির পুলিশ চাই না: হাসনাত আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বিএনপির পুলিশ চাই না। আওয়ামী লীগ চেয়েছিল দলীয় পুলিশ, তারা প্রশাসনকে দলীয়করণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অস্ত্র বানিয়েছিল। তার ভয়াবহ পরিণতি আপনারা নিজেরাই দেখেছেন।’

‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক পথ সভায় বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।

সভায় তিনি আরো বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনগণের রাষ্ট্র গড়ার কথা বলছি। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ভাইদের বলতে চাই—আপনারা কোনো দলীয় চিন্তার বাহক হবেন না, আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হোন।’

হাসনাত বলেন, ‘চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন আন্দোলনকারী ও চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্পষ্ট, রাষ্ট্রীয় বাহিনী যেন দলীয় হাতিয়ারে পরিণত না হয়।’

এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, তবে ৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে।’

এ সময় রাজারহাটসহ আশপাশের এলাকা থেকে এনসিপি নেতাকর্মী সভায় যোগ দেন।

সভা মঞ্চ থেকে বারবার ‘দল নয়, দেশ আগে’, ‘পুলিশ হবে জনগণের’—এমন স্লোগান দেওয়া হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন