হোম > রাজনীতি

সৎলোক তৈরির জন্য কোরআন শিক্ষা অপরিহার্য: মাওলানা হালিম

স্টাফ রিপোর্টার

সনদ বিতরণ অনুষ্ঠানে মাওলানা আবদুল হালিম ( বাঁ দিক থেকে দ্বিতীয়)

তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, সৎলোক তৈরির জন্য কোরআনের শিক্ষা অপরিহার্য।

শনিবার টঙ্গীর গাজীপুরায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২১ দিন ব্যাপী সার্বক্ষণিক মুয়াল্লিম কোর্সের সমাপনী দিবসে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আল্লাহ তা’য়ালা মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআন নাজিল করেছেন। আল কোরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করে, মানুষকে আল্লাহর নিকটবর্তী সৎ গোলাম হিসাবে তৈরী করে।

মাওলানা আব্দুল হালিম বলেন, মুয়াল্লিমদের শিশু থেকে বয়স্ক পর্যন্ত কোরআন শিক্ষা দানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন ও সদা তৎপর থাকতে হবে। আল কোরআন শিক্ষাদানের প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট বহন করা দায়িত্ব পালন নয় বরং সাহাবায়ে কেরাম ও যুগে যুগে আলোকিত দ্বীনের দাঈদের অনুসরণ করে বাংলাদেশের প্রতিটি ঘরে কোরআনের শিক্ষা পৌঁছিয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, মক্তব ও পাড়া-মহল্লায় সর্বস্তরে মানুষকে কোরআন শেখানোর কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।

আল কোরআন নাযিলের লক্ষ ‘মানুষকে অন্ধকার থেকে আলোর পথে’ ধাবিত করার কাজ গুরুত্ব সহকারে করতে পারলে ন্যায়-ইনছাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

মুয়াল্লিম কোর্সে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী। প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় মাওলানা আবদুর রহিম, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ কারী জাকির হোসাইন ও কারী মো: মাওলানা নূরুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টংগী, গাজীপুরের মাওলানা নূরুল আমিন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন