হোম > রাজনীতি

জামায়াত জোট ছাড়া নিয়ে ইসলামী আন্দোলনের শূরায় মতবিরোধ

স্টাফ রিপোর্টার

চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যেতে চায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির মজলিসে শূরায় মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দুপুরে সর্বোচ্চ ফোরামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সূত্রমতে, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দফায় দফায় বৈঠক হয়। সেখানে দলটিকে ৪৫টি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এতে রাজি হয়নি ইসলামী আন্দোলন। তারা ৬০-৭০টি আসন চায়। চাহিদামতো আসন না পেলে ১১ দলের সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটি।

এদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক হয়। সেখানে শূরা সদস্যদের মতবিরোধ দেখা দেয়। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক ডাকা হয়েছে। বাদ জোহর এ বৈঠক হবে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিসে শূরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রকম মতামত এসেছে। সেই মতামতগুলো বিশ্লেষণ করা হবে কার্যকরী পরিষদে। এই আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে এখন পর্যন্ত ১১ দলীয় সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

এসআই/এসআই

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল