হোম > রাজনীতি

ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষে ৯ দফা

দ্বিপাক্ষিক সংলাপ

স্টাফ রিপোর্টার

ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষে দ্বিপাক্ষিক সংলাপ করেছে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম। সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংলাপে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম- মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

অন্যদিকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব ড. আহমদ আবদুল, কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আবুল হোসাইন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ আমির আলী হাওলাদার প্রমুখ।

সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের মধ্যে যে ৯ দফা আলোচনা হয়েছে আমার দেশ-এর পাঠকদের জন্য তা নিচে তুলে ধরা হলো-

১. সংবিধান সংস্কারে কমিশন প্রস্তাবিত ৫ মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দিয়ে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে।

২. ইসলাম বিরোধী কোন আইন করা যাবে না মর্মে সংবিধানে নিশ্চয়তা থাকতে হবে।

৩. আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যে গণঅভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

৪. ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

৫. দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

৬. ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলাচত্ত্বরে গণহত্যা, ’২১ এর মোদীবিরোধী আন্দোলনে হত্যা-নির্যাতন, ’২৪ এর জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান কালে পরিচালিত গণহত্যা-সহ খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৭. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং দুর্নীতিবাজদের বিচার ও বিদেশে পাঁচারকৃত অর্থ ফেরত আনতে হবে।

৮. পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তি দিতে হবে।

৯. আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘ দিনের দাবী ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ-সহ সকল ন্যায্য দাবী মেনে নিতে হবে।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল