হোম > রাজনীতি

নির্বাচনের সুষ্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান খেলাফত মজলিসের

ঢাবি সংবাদদাতা

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, এখন স্বল্প সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আবারো আলোচনার পর নির্বাচন কমিশনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচনের সুষ্পষ্ট তারিখ ঘোষণার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের খসড়াও চূড়ান্ত করতে হবে।

পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। সোমবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তারা বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে ২০২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের যে সম্মতি জ্ঞাপন করেছেন তা স্বাগত জানিয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা অনেকাংশে দূর হয়েছে।

নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভ্যুত্থানের সব রাজনৈতিক দলের সমমর্যাদা নিশ্চিত করতে হবে এবং যৌক্তিক মতামতকে গুরুত্ব দিতে হবে। আমরা আরো দাবি করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মৌলিক সংস্কার সম্পন্ন ও ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন