হোম > রাজনীতি

আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আমলে গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে তারা।

শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সব সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ভয় ও ঘুমের রাজত্ব তারা প্রতিষ্ঠা করেছিল। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই- বলেন তিনি।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত রাখেন দিনাজপুর সরকারি কলেজের সদ্যবিদায়ী শিক্ষক প্রফেসর মো. ইদ্রিস মিয়া, দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর ড. আব্দুর রাজ্জাক ও কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মতিউর রহমান সবুজ।

/এফ/

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল