হোম > রাজনীতি

দেশকে দুর্নীতিমুক্ত করতে জামায়াত বদ্ধপরিকর: কামাল হোসেন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে জামায়াত বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার ঢাকা-৫ সংসদীয় এলাকার রায়েরবাগ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পূর্বক অনুষ্ঠিত পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মোহাম্মদ কামাল হোসেন বলেন, অতীতে যারা ক্ষমতায় বসে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তারা এবার ক্ষমতায় বসতে পারলে দেশকে চাঁদাবাজ আর সন্ত্রাসীতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে। যার আলামত ৫ আগস্ট পরবর্তীতে দেখা যাচ্ছে। তারা ক্ষমতায় বসার আগেই সারাদেশে যেভাবে সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে নিজ দলের সাবেক মহাসচিবের পরিবারও তাদের চাঁদাবাজি থেকে রক্ষা পায়নি। এখান থেকেই বুঝা যায় তারা ক্ষমতায় বসতে পারলে তাদের হাতে পুরো জাতি জিম্মি দশায় পড়বে। সন্ত্রাস-চাঁদাবাজ তৈরি করা দলকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবি প্রসঙ্গে কামাল হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে ফ্যাসিবাদের দোসরার জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দিয়ে রাষ্ট্র কর্তৃক আহত-পঙ্গুত্বদের বিচারের মুখোমুখি করবে, বিরোধী দলমতকে দমন করবে, মানুষের কণ্ঠরোধ করবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলই একদলীয় শাসন কায়েম করতে পারবে না। ফলে জনগণ সরকার দ্বারা শোষিত হবে না।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচন দিলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা জবরদখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। কালো টাকার ছড়াছড়ি করে অস্ত্রের মুখে একটি প্রহসনের নির্বাচন করবে। গণহত্যার বিচার না হলে পরবর্তীতে যারাই ক্ষমতায় বসবে তারাও আওয়ামী লীগের মতোই গণহত্যা সংঘটিত করতে দ্বিধা-বোধ করবে না। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ তাদের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করা না হলে আওয়ামী লীগ শরিকদের কাঁধে-ভর করে আবারো ফিরে আসবে। আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। জামায়াতে ইসলামীর উত্থাপিত এই ৫ দফা দাবি দলীয় দাবি নয়। এই ৫ দফা দাবি জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য। তাই দেশ ও জাতির স্বার্থে ৫ দফা দাবি পূরণ করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

সভা শেষে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে, নেতৃবৃন্দ ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন মার্কেট ও দোকান মালিক-কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এসময় ঢাকা-৫ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা