হোম > রাজনীতি

বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জমিয়তের

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার সকালে রাজধানীর আরজাবাদ মাদরাসায় জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে নেতারা এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহপ্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম প্রমুখ।

তারা বলেন, বর্তমান ক্রান্তিকালে নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতারা আরো বলেন, এ নির্বাচন শুধু আসন নয়, বরং দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। তাই বিভ্রান্তি ও গুজব এড়িয়ে নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে মাঠে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন