হোম > রাজনীতি

আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে: হাবিবুল্লাহ মিয়াজী

খেলাফত আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার

খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থীরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, জমিন যার হুকুম চলবে তার। একাত্তরের মুক্তিযুদ্ধের পর সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর মসজিদ, মাদ্রাসা ও খানকা থেকে ময়দানে অবতীর্ণ হয়ে খোলাফায়ে রাশেদার আদলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশের প্রাচীনতম একটি ইসলামী সংগঠন।

তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে হাফেজ্জী হুজুরকে জনগণ বিপুল পরিমাণ ভোট দিলেও তৎকালীন স্বৈরাচারী শাসকদের ভোট কারচুপির কারণে বিজয় লাভ করতে পারেননি। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর এদেশের মানুষ দেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখছে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা শেখ আজিম উদ্দিন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, মুফতি সৈয়দ মুহাম্মদ আহসানুল্লাহ আব্বাসি জৈনপুরী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে পর্যায়ক্রমে প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক