হোম > রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন দুই দলের প্রধান ও এক দলের মহাসচিব

আতিকুর রহমান নগরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দুই দলের শীর্ষ নেতা ও এক দলের মহাসচিব। বুধবার আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া দলীয় প্রধান দুই নেতা হচ্ছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এছাড়া এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদও বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।

শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরো ৭টি আসন ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়।ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

আসনগুলো হচ্ছে– ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

শাহ আলীর ঘটনায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

শিক্ষাঙ্গণে মব কালচার ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত

সব ক্ষেত্রে তাকওয়া চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব: আব্দুল হালিম

ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিতের আহ্বান খেলাফত মজলিসের

জামায়াত নেতাদের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম