হোম > রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

স্টাফ রিপোর্টার

ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী নেতারা। রোববার বিকেলে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গঠনমূলক ভূমিকা ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

এসআর

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

মাদরাসা শিক্ষায় সংস্কার চান ওলামা পরিষদের নেতারা

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ ছাড় দেবে না: গোলাম পরওয়ার