হোম > রাজনীতি

তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টার

বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।

সভায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং সংগঠনকে গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের সাংগঠনিক আলোচনা করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতাদের সঙ্গে আজকের এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি, যেকোনো সময় ঘোষণা

বিএনপির পরবর্তী মহাসচিব কে

হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীর কোথাও নেই: রিজভী

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল কোরআন দিল ছাত্রদল

প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে: গয়েশ্বর

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

আইন করে কাদিয়ানিদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে: হেফাজত আমির

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি