হোম > রাজনীতি

৪৭ না হলে বাংলাদেশ হতো হায়দারাবাদ: কর্নেল হাসিনুর রহমান

স্টাফ রিপোর্টার

৪৭ সালে পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ হতো হায়দারাবাদ বলে মন্তব্য করে কর্ণেল(বরখাস্ত) হাসিনুর রহমান বলেন, তখন অনেকের ধারণা ছিল বাঙালি কি যুদ্ধ করবে? পিছন থেকে ভেগে যাবে লক্ষ্মণ সেনের মতো।

বৃহস্পতিবার সকালে ব্রিটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবী পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

তিনি বলেন, ৪৭ এ কোনো বাঙালি সেনাবাহিনী ছিল না। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশকে পাকিস্তানের সেনাবাহিনী রক্ষা করেছে।

এ সময় তিনি আরো বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক রুটির বদলে একবেলা ভাত দেওয়া শুরু করলে বাঙালে সেনাবাহিনীতে যোগ দেয়। আমি যদি পাকিস্তানকে স্বীকৃতি না দেই তাহলে আমি আমার দাদাকেই অস্বীকার করলাম।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, বিহারিদের উপর যে অন্যায় জুলুম ও নির্যাতন হয়েছে তার ক্ষতিপূরণ ও ন্যায় বিচার আদায়ে জাতীয় বিপ্লবী পরিষদ রাজনৈতিক ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর নামে কোনো স্মৃতিফলক পর্যন্ত ছিল না। একটা হলের নাম নবাব সলিমুল্লাহর নামে নামকরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কতবড় নিমকহারাম হলে তাদের প্রতিষ্ঠাতার স্মৃতি চিহ্নও মুছে ফেলার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের কোনো দিবস বা আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের নিয়ে কোনো আলোচনা করা হয় না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন ইরাসহ বিপ্লবী পরিষদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের