হোম > রাজনীতি

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে: শিবির সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কুরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসেনি। কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, আজকে ইসলামি ছাত্রশিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন।

তিনি আরও বলেন, আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুঁক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, এজাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরী করতে চায় যারা দেশ, জাতি এবং উম্মাহ'র কল্যান তৈরী করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার।

নাঃগঞ্জ মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন