হোম > রাজনীতি

ইসলামের পক্ষে ঐক্যের চেষ্টা চলছে: চরমোনাই পীর

চরমোনাই পীরের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জেলা প্রতিনিধি, বরিশাল

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রঙ্গণে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জামায়াতের আমিরসহ বরিশালের নেতারা নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেনো আমাদেও দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেলো। কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এ দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দর ভাবে কাজ করতে পারি।

এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ রয়েছে, এর মধ্যে শতকরা ৯১ জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ এবং ভিন্ন ভিন্ন ধর্মেও অনুসারী। আর সবাই মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশি। দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চরমোনাই পীর সাহেব বলেন, আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। সে চেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সে লক্ষে কাজ করছি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের