হোম > রাজনীতি

সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার

সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ কীভাবে দূর করা যায় সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার মানুষ মানুষ জীবন দিয়েছেন।

জামায়াতে ইসলামী আগে বিএনপির জোটে ছিল, তাদের সঙ্গে আগামীতে কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্রের জন্য জামায়াত আমাদের সঙ্গে থাকবে। জামায়াতও গণতন্ত্র চায়। আমাদের লক্ষ্য তো এক। কিন্তু জামায়াত যদি বলে তারা দেশপ্রমিক, অন্যরা দেশপ্রেমিক না, তাহলে একটু কষ্ট লাগে।

বৈঠকের বিষয়ে সমমনা জোটের প্রধান ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের বর্তমান সামাজিক রাজনৈতিক বিষয়ে আজকে আলোচনা হয়েছে। ২০০৯ সাল থেকে আমরা বিএনপির সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে আছি। এই আন্দোলনগুলোতে বিএনপির হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ১৫ বছরের আন্দোলনে আমরা প্রথম সফলতা পেয়েছি ২৪ সালে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। এখন দ্বিতীয় বিষয়ের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। কিন্তু আমরা চাই ন্যূনতম সংস্কারের মাধ্যমে অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের আয়োজন করার। নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচনের পরে বাকি সংস্কার হবে।

বৈঠকে বিএনপির পক্ষে থেকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি